ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে জমি বিরোধের জেরে বসতঘরসহ কুটার কুড়ে আগুন দেয়ার অভিযোগ

জমি বিরোধের জেরে রাতের আধারে আগুন দিয়ে বসতঘর ও কুটার কুড় ভষ্মিভূত করেছে বিরোধী পক্ষরা, অভিােগ ক্ষতিগ্রস্থদের । এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের ভায়লা গ্রামের মিলন ফকিরের বাড়ি।


ক্ষতিগ্রস্থ মিলন ফকির জানান, তাদের সাথে প্রতিবেশী হোসেন খাঁন ও আল আমিন খাঁনগংদের সাথে জমি জমা নিয়ে ভোগদখলে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। মামলা নং- ১১০৬/২১। এ মামলা চলমান অবস্থায় উক্ত বিবাদীরা বিরোধীয় জমি দখলের পায়তারা করে আসছিল। ঘটনারদিন ৬ এপ্রিল বুধবার রাত ৭.৫০ মিঃ সময় আল আমিন(২৫), হোসেন খাঁন(৫৫), সোহেল খাঁন(২৮) গং আগুন ধরাইয়ে মিলন ফকিরের পিতা ইয়াকুব আলী ফকিরের বসতঘরের পাশে কুটার কুড়ে আগুন দেয়। এ সময় বাড়ির লোকজনের ডাকচিৎকারে এলাকার লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে বাউফলের ফায়ার সার্ভিসের লিডার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌছে। ফায়ারসার্ভিসের গাড়ি আসার আগেই কুটার কুড় ও বসতঘর ভস্মিভূত হয়। এতে প্রায় দেড় লক্ষ টাকা পরিমান সম্পদের ক্ষতি হয়েছে বলে মিলন ফকির জানান। 


বাউফল উপজেলা ফায়ার স্টেশনের লিডার মোঃ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। আগুন নিভাতে

গিয়ে টিনের আঘাতে গুরুতর আহত জয়নাল খাঁ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত। সে জানায়, শত্রুতার জের ধরে বিরোধী পক্ষ আল আমিন, হোসেন খাঁ, সোহেল খানগং রাতে আগুন দিয়ে আমাদের গো-খাদ্য কুটার কুড় ও বসতঘর ছাই করে দিয়েছে। আমাদের বিরাট ক্ষতি করেছে। এ ঘটনার বিচার হওয়া উচিত। 


সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও মিলন ফকির সাংবাদিকদের জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑